১২/০৮/২০২৬ ইং
Home / অন্যান্য / পাকিস্তানে ৫ দিনে দুই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পাকিস্তানে ৫ দিনে দুই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আন্তর্জাতিক সংবাদঃ

করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় পাকিস্তানের ইসলামাবাদে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য অফিস। এ নিয়ে করোনার কারণে ইসলামাবাদে পাঁচ দিনের মধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো।

ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লস স্থানীয় সময় গত বুধবার বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত শনিবার বন্ধ করে দেওয়া হয় ইসলামাবাদ মডেল স্কুল ফর গার্লস।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা জায়েম জিয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার নির্দেশ দেন।
জেলা স্বাস্থ্য অফিসের নির্দেশনায় বলা হয়, ইসলামাবাদ মডেল কলেজ ফর গার্লসে তিন শিক্ষার্থী করোনাভাইরাসে সংক্রমিত বলে শনাক্ত হয়। এরপরই ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ বন্ধ রাখা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ওই শিক্ষাপ্রতিষ্ঠান জীবাণুমুক্ত করা হয়েছে। সব কর্মকর্তা ও শিক্ষার্থীকে করোনা পরীক্ষা করা হবে। করোনায় সংক্রমিত শিক্ষার্থীদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *