০১/০৫/২০২৬ ইং
Home / X-Clusive / সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ শরীফ কাল

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ শরীফ কাল

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৬তম ওরশ শরিফ আগামীকাল শুক্রবার (১১ অক্টোবর) মাইজভাণ্ডারে দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্‌জিলে উদযাপিত হবে। বাদে ফজর রওজা শরীফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হবে। রাত দশটায় কেন্দ্রিয় আলোচনা ও মিলাদ মাহ্‌ফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মন্‌জিলের সাজ্জাদানশীন শাহ্‌সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।

অত্র ওরশ শরীফ উপলক্ষে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের গৃহীত ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ফটিকছড়ির এতিমখানাসমূহের ৩,৫০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে একবেলা খাবার সরবরাহ করা হবে। এছাড়াও আগামীকাল শুক্রবার উপদেশমূলক, দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরীফ গেট পর্যন্ত বিটিআরটিসির দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং ১২ অক্টোবর শনিবার ভোর ৬টায় হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শান-ই আহমদিয়া গেট পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে ৮ দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হবে। -প্রেস বিজ্ঞপ্তি।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *