১৩/১০/২০২৬ ইং
Home / X-Clusive / ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

🕒 আইন-বিচার ☰ সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। আজ সোমবার এই অভিযোগ দাখিল করা হয়।

ডিবি অফিসে নিয়ে এক ব্যবসায়ীকে ১০ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। একইসাথে ওই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে।

এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

About newsdesk

Check Also

নিখোঁজ এখলাসুর রহমান’র সন্ধান চাই! 

🕒 সিলেট ☰ সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *