০৫/১১/২০২৬ ইং
Home / X-Clusive / মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরীর দায়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরীর দায়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে জরিমানা

🕒 চট্টগ্রাম ☰ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

✒️মো. ফারুক হোসেন | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চট্টগ্রাম বিভাগ, ক্যাব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের সমন্বয়ে পৃথক অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর চকবাজার ও চবির জিরো পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় চকবাজার এলাকার কটুমবাড়ি রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ দধি দিয়ে লাচ্ছি তৈরী করার দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় ক্যাব, চবি ছাত্র এবং হাটহাজারী থানার সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিভিন্ন খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত এবং অনিরাপদ পানি কন্টেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা এবং মতলব ফুড কর্ণারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

About newsdesk

Check Also

নিখোঁজ এখলাসুর রহমান’র সন্ধান চাই! 

🕒 সিলেট ☰ সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *