১১/০৪/২০২৬ ইং
Home / X-Clusive / লোহাগাড়ায় খাস জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ

লোহাগাড়ায় খাস জায়গায় অবৈধ দখলদার উচ্ছেদ

জাতীয় | বৃহস্পতিবার ০২ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ

মোঃ হাসান মিয়া (লোহাগাড়া) | লোহাগাড়ার পদুয়া ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাঙ্গর খালের তীর সংযোগ সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দেড় ঘন্টা ব্যাপী ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন- পদুয়া ইউনিয়ন পরিষদের ভরপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, লোহাগাড়া থানার এস.আই. সাইদুল ইসলাম, আনসার সদস্য ও গ্রাম পুলিশবৃন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, পদুয়া ফরিয়াদেরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাঙ্গর খালের তীরবর্তী সরকারী খাস জায়গায় অবৈধভাবে পাকা ভবন নিমার্ণ করায় তা দখলমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত জমির পরিমাণ ০.০১৫৬০ একর যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। পাকা স্থাপনার মূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া যিনি ভবন নির্মাণ করেছেন ভবিষ্যতে এরূপ কাজ হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকার করেন এবং তাকে সড়ক হতে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *