১১/০৪/২০২৬ ইং
Home / X-Clusive / মধ্যম আলী নগর একতা সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

মধ্যম আলী নগর একতা সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম | বৃহস্পতিবার, ২রা ফেব্রুয়ারী ২০২৩ খ্রিস্টাব্দ

মোঃ হারুনুর রশিদ চৌধুরী (দক্ষিণ চট্টগ্রাম) | মধ্যম আলী নগর একতা সংঘের উদ্যোগে অদ্য ১লা ফেব্রুয়ারী ২০২৩ ইংরেজি বুধবার বাদে যোহর হইতে কুলাল পাড়া শাহী জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া ৬নং এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু ছালেহ ও সাতকানিয়া ৭নং মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. সেলিম চৌধুরী।

উক্ত মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সূরতরঙ্গ সাংস্কৃতিক সংসদের মোহাম্মদ জায়েদ উদ্দিন এবং সভাপতিত্ব করেন পাহাড়তলী আলী নগর কুলাল পাড়া শাহী জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ। এতে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রধান করেন অত্র মাহফিলের বিশেষ অতিথি ৬নং এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শহর থেকে আগত ইসলামীয়া সুন্নিয়া মাদরাসার জঙ্গলী পীর মাওলানা মুফতী আবদুল আজিজ রজবী।

অত্র মাহফিলের বিশেষ ওয়ায়েজীন কেরাম হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি, জিটিভি, এটিএন বাংলার ইসলামী আলোচক বায়েজিদ আরেফীন নগর জামে মসজিদের খতীব ও ‘মজলিসুল ওলামা বাংলাদেশ’ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ জিয়াউল হক আনচারী, চন্দনাইশ দোহাজারী জারিজুরি ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতী আবু ছৈয়দ নিজামী, সাতকানিয়া রূপনগর শাহী জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ নুরুল আবছার সাহেব এবং সাতকানিয়া আলী নগর আন-নুর শাহী জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ ইসমাঈল ফারুকী।

উপস্থিত সকল মুসলিম উম্মাহর উদ্দেশ্য ইসলামী আলোচকবৃন্দ বলেন, ঈমান ও আমলের উপর অটল থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পিতা-মাতার প্রতি ভালো ব্যবহার ও তাদের হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এতিমের সম্পদ নষ্ট করা যাবে না, হালাল খাবার গ্রহণ ও হারাম থেকে বেচে থাকতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, দৈনন্দিন আল্লাহর কাছে নিজ গুনার জন্য তাওবা করতে হবে ইত্যাদি।

পরিশেষে রাসুলে করিম (সাঃ) এর উপর মিলাদ শরীফ পাঠ করে মহান আল্লাহ তা’য়ালার কাছে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য দো’য়া করা হয়। সেই সাথে ‘আলী নগর একতা সংঘ’র সকল সদস্য যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলের আয়োজন এবং সার্বিক সহযোগিতা করেছেন সকলের জন্য মহান আল্লাহর কাছে দো’য়া করে; দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত মাহফিল শেষে ‘মধ্যম আলী নগর একতা সংঘ’র সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত সকলকে তাবুরুক বিতরণ করা হয়।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *