১৫/১০/২০২৬ ইং
Home / X-Clusive / পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

ইসলাম | সোমবার, ৭ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ

ধর্মীয় ডেস্ক :

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। দিনটি গাউসুল আজম বড় পীর হযরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানি (রাহ.)-এর ওফাত দিবস বা মৃত্যুবার্ষিকী। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করেছেন। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১ তারিখের ফাতেহা শরীফকে বোঝায়।

বড় পীর হযরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানি (রাহ.)-এর স্মরণে এ ফাতেহা পাঠ করা হয়। বড় পীর হযরত আবদুল কাদির জিলানি (রাহ.) হিজরি ৪৭০ সনে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন এবং হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি ইন্তেকাল করেন।

 বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর জানতে ভিজিট করুন- talashtv24.com

About newsdesk

Check Also

নিখোঁজ এখলাসুর রহমান’র সন্ধান চাই! 

🕒 সিলেট ☰ সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *