১০/০৮/২০২৬ ইং
Home / শিক্ষা / অন্যান্য / চাকা খুলে উল্টে গেল যাত্রীবাহী বাস

চাকা খুলে উল্টে গেল যাত্রীবাহী বাস

চট্টগ্রাম | বুধবার, ১৩ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা খুলে গিয়ে উল্টে গেলে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আজ মঙ্গলবার (১২ই জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া ও রাউজানের সীমান্তবর্তী তাপবিদ্যুৎ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, চন্দ্রঘোনা থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে সড়কের তাপবিদ্যুৎ গেইট এলাকায় পৌঁছালে এটির সামনের চাকা খুলে গিয়ে উল্টে যায়। যাত্রীদের মধ্যে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির কারণে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এটিকে অন্য একটি ট্রাকের সাহায্যে বাসটিকে সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাউজান চুয়েট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো: খুরশেদ আলম রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে বলে জানান।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *