১১/০৮/২০২৬ ইং
Home / অন্যান্য / সঠিক তথ্য না দেওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের মৃত্যু!

সঠিক তথ্য না দেওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের মৃত্যু!

চট্টগ্রাম | সোমবার, ৬ই জুন ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ জন কর্মীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের সময় মালিকপক্ষ সঠিক তথ্য না দেওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের মৃত্যু হয়েছে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক। সোমবার (৬ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন গণমাধ্যমকে এ কথা বলেন।

চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত জন ফায়ার কর্মীর একসাথে মৃত্যু আগে কখনো হয়নি। এক প্রশ্নের জবাবে ব্রি. জে. মাইন উদ্দিন বলেন, বিএম কনটেইনার ডিপোতে  অগ্নিকাণ্ডের সময় মালিকপক্ষ সঠিক তথ্য না দেওয়ার কারণে অন্যান্যদের মতো অকাল মৃত্যুর পাশাপাশি জানমাল রক্ষা করার চেষ্টায় থাকা ৯ ফায়ার কর্মীর মৃত্যু হয়েছে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব তাজা খবর পেতে ভিজিট করুন- talashtv24.com

এই ঘটনায় ফায়ার সার্ভিসের আরও ৩ জন নিখোঁজ রয়েছেন। ৯ ফায়ার কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহাপরিচালক বলেন, এই ঘটনায় নিহত ও নিখোঁজ কর্মীদের স্মৃতি ধরে রাখার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে পরিকল্পনা আছে। সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় মারা যাওয়া ১ জন ফায়ার সার্ভিসের কর্মীর জানাজা মঙ্গলবার (৭ জুন) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে সম্পন্ন হবে জানান সংস্থাটির মহাপরিচালক।

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *