০৩/০৯/২০২৬ ইং
Home / অন্যান্য / নির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে দিলেন বাবা!

নির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে দিলেন বাবা!

পিরোজপুর | শনিবার, ২৮শে মে ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক: পিরোজপুরে ছেলের নির্যাতন সইতে না পেরে ছেলেকে পুলিশে দিয়েছেন ববা। শুক্রবার (২৭শে মে) দুপুরে উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম অমিত শীল (২৫)। সে ইন্দুরকানী বাজারের নরসুন্দর অমল চন্দ্র শীলের ছেলে। পেশায় সেলুন ব্যবসায়ী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইন্দুরকানী বাজারে পিতা অমল শীলের (৬০) সঙ্গে একই দোকানে কাজ করেন ছেলে অমিত। কিন্তু প্রায়ই নেশাগ্রস্ত হয়ে সামান্য কারণে বাবা-মাকে শারীরিক নির্যাতন করতেন।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব তাজা খবর পেতে ভিজিট করুন- talashtv24.com

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক বলেন, শুক্রবার (২৭শে মে) ইন্দুরকানীতে সাপ্তাহিক বাজারের দিন থাকায় দোকানে কাজের চাপ বেশি ছিল। এ জন্য ছেলে অমিত শীলকে দোকানে কাজ করতে বলেন তার বাবা অমল শীল।

এতে অমিত বাবার দিকে চাকু নিয়ে তেড়ে যায় এবং গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন। অমল শীলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নির্যাতনের বর্ণনা দিয়ে কেঁদে ফেলেন। বলেন, ছেলের নির্যাতন থেকে আমি ও আমার স্ত্রী বাঁচতে চাই। তাই বাধ্য হয়ে তাকে (অমিত) পুলিশের হাতে তুলে দিয়েছি।

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *