০১/০৯/২০২৬ ইং
Home / অন্যান্য / আ.জ.ম নাছিরের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দো’য়া মাহফিল

আ.জ.ম নাছিরের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দো’য়া মাহফিল

প্রকাশিত: শনিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক : তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম) : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের মাতা মরহুমা ফাতেমা জহুরা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। উক্ত দো’য়ার মাহফিল বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের ওলামালীগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ ইসমাঈল মঞ্জুর আশরাফী, আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জয়নাল আবেদীন চিশতী, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ চট্টগ্রাম বিভাগের সভাপতি সাংবাদিক মোঃ হারুনুর রশীদ, সমাজসেবক মুহাম্মাদ হোসাইন, কার্যকরী সদস্য জি.এম ফয়সাল পারভেজ ও আমবাগান টাইগারপাস জামে মসজিদের সর্বস্তরের মুসল্লিবৃন্দ।

পরিশেষে মরহুমার আত্মার শান্তির জন্য দো’য়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লা মামুন।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর বা আপনার পাঠানো বিজ্ঞাপন দেখতে ভিজিট করুন- talashtv24.com

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *