১২/০৮/২০২৬ ইং
Home / অন্যান্য / গাড়ি কিনতে সন্তান বিক্রি করল মা-বাবা!

গাড়ি কিনতে সন্তান বিক্রি করল মা-বাবা!

গাড়ি কিনতে সন্তান বিক্রি করল মা-বাবা!

নিজস্ব প্রতিবেদকঃ

নতুন গাড়ি চাই, তাই সদ্যোজাত সন্তানকে অবলীলায় বিক্রি করে দিলেন মা-বাবা। ভারতের উত্তর প্রদেশের কনৌজে এমন ঘটনা জানার পর অবাক হয়েছে পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই।

বৃহস্পতিবার (১১ই মে) ওই শিশুটির দাদা-দাদী স্থানীয় তিরওয়া থানায় অভিযোগ করেন, তাদের মেয়ে-জামাই সদ্যোজাতকে বিক্রি করে দিয়েছে মাত্র দেড় লাখ টাকার বিনিময়ে। সেই টাকা দিয়ে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরিকল্পনা করেছে তারা।

পুলিশ জানিয়েছে, আমাদের কাছে ইতোমধ্যে এই বিষয়ে অভিযোগ এসেছে। কার কাছে শিশুটিকে বিক্রি করা হয়েছে, তা জানতে পেরেছে পুলিশ। এখনও পর্যন্ত শিশুটি ‘ক্রেতা’র কাছেই রয়েছে।

শুক্রবার (১২ই মে) শিশুটির মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ। দ্রুত তদন্তের কাজ করা হচ্ছে। যদি প্রমাণিত হয়, শিশুটিকে বিক্রি করে দেয়া হয়েছিল। তাহলে উচিত শাস্তি হওয়ার পাশাপাশি শিশুটিকে নিজের পরিবারের কাছেই ফিরিয়ে দেয়া হবে।

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *