১১/০৮/২০২৬ ইং
Home / শিক্ষা / অন্যান্য / মুরগি ডিম না পাড়ায় থানায় অভিযোগ!

মুরগি ডিম না পাড়ায় থানায় অভিযোগ!

মুরগি ডিম না পাড়ায় থানায় অভিযোগ!

নিজস্ব ডেস্কঃ
শুধু যে চুরি, ডাকাতি অথবা খুন ধর্ষণের অভিযোগ জানাতে মানুষ থানায় যায় তা কিন্তু নয়। পুলিশকে নিষ্পত্তি করতে হয় অনেক অদ্ভুত অদ্ভুত অভিযোগেরও। তেমনি গত শুক্রবার (২৩শে এপ্রিল) মুরগি ডিম না দেওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। এ অভিযোগের পর তদন্ত করতে নামে পুলিশ।

ভারতের পুনে জেলার লোনি কালভোর এলাকার মাঠোবাচি আলন্দির কয়েকটি পোল্ট্রি ফার্মে মুরগি গত সপ্তাহ থেকে ডিম দেওয়া বন্ধ করে দেয়। এতে পোল্ট্রি ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লোকসানে পড়ে। এ জন্য লোনি কালভোর থানায় অভিযোগ দায়ের করা হয়। পোল্ট্রি মালিকরা থানায় এ ঘটনার তদন্ত দাবি করেন। এতে পুলিশও কিছুটা হতবাক হয়ে যায়।

অভিযোগকারীদের একজন লক্ষী ভোঁদওয়ে লোনি কালভোরের মহাটোবার আল্যান্ডি অঞ্চলের পোল্ট্রি মালিক। তিনি ১১ই এপ্রিল একটি সংস্থা থেকে মুরগির খাবার কিনেছিলেন। এই খাবারটি মুরগিগুলোকে খাওয়ার পর মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয়। মুরগি কেন ডিম দিচ্ছে না এমন প্রশ্নে উঠে এসেছে, কেউ ডিম চুরি করছে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ঘটনায় তদন্ত টিম গঠন করা হয়েছে।

এরপরে মুরগির ব্যবসায়ীরা একটি ল্যাবে মুরগিগুলো পরীক্ষা করান। প্রাথমিকভাবে জানা গেছে, যে নতুন খাওয়ানো খাবারের কারণে মুরগি ডিম দিচ্ছে না। পুরো বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ঘটনা নিশ্চিত হওয়ার পরেই পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনা তদন্ত শুরু হয়েছে, সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *