০৪/১১/২০২৬ ইং
Home / শিক্ষা / অন্যান্য / চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, দুইটি ছুরিসহ ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ১৯ই এপ্রিল দিবাগত রাতে থানার রেলওয়ে পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহ আলম (৪২), মোঃ সোহেল (২৩), আল আমিন (২৪), মোঃ শহিদুল আলম সানি (৩১), মোঃ শফিকুল ইসলাম (২০) ও মোঃ সুজন (২১)।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) শাহ আবদুর রউফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে।’তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

About newsdesk

Check Also

নিখোঁজ এখলাসুর রহমান’র সন্ধান চাই! 

🕒 সিলেট ☰ সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *