০২/০৯/২০২৬ ইং
Home / অন্যান্য / চট্টগ্রাম কারাগারে করোনায় এক হাজতির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে করোনায় এক হাজতির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে করোনায় এক হাজতির মৃত্যু

প্রতিনিধি, চট্টগ্রামঃ
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কারাগারের এক হাজতি মারা গেছেন।

রোববার ১৮ই এপ্রিল সকাল ৯টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। বিষয়টি তালাশটিভি২৪.কমকে নিশ্চিত করেন চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোঃ তারিকুল ইসলাম।

তিনি বলেন, ‘করোনা আক্রান্তের পর মারা গেলেও তিনি কারাগারে আক্রান্ত হননি। এখানে তার যক্ষ্মাসহ অন্যান্য রোগ হওয়ায় তাকে গত ১০শে এপ্রিল চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গতকাল তার করোনা শনাক্ত হয়েছিল। আজ রোববার তিনি মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘কারাগারের সার্বিক পরিবেশ ভালো আছে। এখানে এখনও কারো করোনা শনাক্ত হয়নি।’

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *