১১/০৮/২০২৬ ইং
Home / শিক্ষা / অন্যান্য / বিশ দেশের নাগরিকদের প্রতি সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

বিশ দেশের নাগরিকদের প্রতি সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের বিস্তার রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ২০টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের সৌদি আরবে প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। বুধবার ৩ই ফেব্রুয়ারি সৌদির স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মঙ্গলবার ২ই ফেব্রুয়ারি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এই আদেশে জানানো হয়েছে, সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোর তালিকায় রয়েছে আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান।

এর আগে গত ৩ই জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি।

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *