২৮/০৯/২০২৬ ইং
Home / X-Clusive / মানি প্ল্যান্ট লিংক’র জুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুক্তভোগী কর্মচারীদের!

মানি প্ল্যান্ট লিংক’র জুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুক্তভোগী কর্মচারীদের!

মানি প্ল্যান্ট লিংক’র জুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুক্তভোগী কর্মচারীদের!

🕒 অপরাধ ☰ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর | নগরীর হালিশহর থানাধীন বড়পোলস্থ মাওলানা গ্যাস পাম্প সংলগ্ন ‘মানি প্ল্যান্ট লিংক লিমিটেড’ প্রতিষ্ঠানে কর্মরত ব্রাঞ্চ ম্যানেজার জাহানারা জুই এর বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিকভাবে অর্থ লেনদেনসহ আরো বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছে একই প্রতিষ্ঠানের ভুক্তভোগী কর্মচারীগণ। মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে ও অনৈতিকভাবে কোনো ধরনের নিয়মবিহীন কর্মচারী নিয়োগ দিয়ে থাকেন এবং কয়েক বছর যেতে না যেতেই কোনো কারণ ছাড়া বা নোটিশ ছাড়াই কর্মচারী ছাটাই করে দেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার জুই ম্যাডাম। আবার মোটা অংকের টাকা নিয়ে কোনো ধরনের নিয়ম ছাড়াই কর্মচারী নিয়োগ দেয়। ছাটাই করা কর্মচারীগণ ম্যানেজার জুই ম্যাডামকে ছাটাই করা সংক্রান্তে জানতে চাইলে তিনি এবিষয়ে কোনো সঠিক জবাব দেয় না; আর জবাব দিলেও তিনি বলেন, এটা হেড অফিসের আদেশে হয়েছে।

উক্ত অভিযোগের বিষয়ে ভুক্তভোগীরা গণমাধ্যমকে বলেন, আমাদের প্রত্যেক কর্মচারীকে ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে চাকরি দেন মানি প্ল্যান্ট লিংকের ম্যানেজার জাহানারা জুই। আমরাও সকলে অত্র প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সাথে চাকরি করেছি; কোনো ধরনের কোনো বিষয়ে নয়-ছয় হয় নি। আমাদের কারো বিরুদ্ধে কোনো ধরনের যুক্তিযুক্ত অভিযোগ না থাকার ফলেও আমাদেরকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করে রিজেন্ট লেটার দিয়ে চলে যেতে বলেন এই ভদ্র মুখোশধারী দুর্নীতিবাজ জুই ম্যাডাম। এই দুর্নীতিবাজ জুই এর বিরুদ্ধে ঢাকা হেড অফিসে অভিযোগ করিলে উর্ধ্বতন কর্মকর্তাগণ তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আমাদেরকে অফিস থেকে বের করে দিয়েছে। আমরা কর্মচারীরা চাকরি ও পাওনা টাকা ফেরত চাই এবং মানি প্ল্যান্ট লিংক এর ব্রাঞ্চ ম্যানেজার জাহানারা জুইসহ সকল কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সরেজমিনে গিয়ে তদন্ত করে জানা যায়, নগরীর হালিশহর থানাধীন বড়পোলস্থ মাওলানা গ্যাস পাম্প সংলগ্ন ‘মানি প্ল্যান্ট লিংক লিমিটেড’ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী ঘানম্যান সোলাইমান পাশা, আনোয়ার পাশা, পংকস দেব এবং ড্রাইভার ইয়ার মোহাম্মদ খান, মোঃ কামাল সহ নাম প্রকাশ করতে অনিচ্ছুক অনেকেই অত্র প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার জাহানারা জুই এর বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিকভাবে অর্থ লেনদেনসহ আরো বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছে। উক্ত অভিযোগের ব্যাপারে ব্রাঞ্চ ম্যানেজার জাহানারা জুই ও হেড অফিসে কোনোভাবেই যোগাযোগ করা যায় নি। এখন ভুক্তভোগী কর্মচারী ও সাধারণ জনগণের জোর দাবি হচ্ছে- এবিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন সুষ্ঠ তদন্তের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার ও হেড অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ এবং ভুক্তভোগী কর্মচারীদের অধিকার ফিরিয়া দেয়া।

🪐বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবার আগে আপডেট খবর পেতে ভিজিট করুন- talashtv24🪐

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *