০২/০৫/২০২৬ ইং
Home / সারাবাংলা / চট্রগ্রাম / প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম | সোমবার, ৮ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামের মেয়রের মতো নারায়নগঞ্জের মেয়রকেও প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দেয়া হচ্ছে। গতকাল রোববার (৭ই আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রগণের পদমর্যাদা নির্ধারণ সংক্রান্ত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রগণের পদমর্যাদা নির্ধারণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। এমতাবস্থায় মেয়রগণের স্ব স্ব নামের পাশে বর্ণিত পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগের মেয়রকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা না দেয়ার বিষয়টি ছিলো সবার মুখে মুখে। অবশেষে ঘুচলো সে আক্ষেপ। গত বছরের ২৭শে জানুয়ারি রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন।

এর আগে ২০১৫ সালে ২৮শে এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২১শে জুন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আতিকুল ইসলাম। তখন তিনিও মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

Print Friendly, PDF & Email

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *