০৫/১১/২০২৬ ইং
Home / অন্যান্য / ‘৩৩৩’ এ ফোন দিলেই পৌঁছে যাবে খাবার : ত্রাণ প্রতিমন্ত্রী

‘৩৩৩’ এ ফোন দিলেই পৌঁছে যাবে খাবার : ত্রাণ প্রতিমন্ত্রী

 

‘৩৩৩’ এ ফোন দিলেই পৌঁছে যাবে খাবার : ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব ডেস্কঃ
কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন তবে তিনি ‘৩৩৩’ নম্বরে কল দিলে তার বাসায় খাবার পৌঁছে যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান। তিনি রোববার ২৫শে এপ্রিল সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় তিনি বলেন, গত বছরের তুলনায় মজুত এবার কম, তারপরও ভারত থেকে ৫ লাখ মেট্টিক টন চাল আমদানি হয়েছে। বোরো ধান কেনা হলে সরকারের ত্রাণ বিতরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না।

এদিকে ত্রাণ সচিব মোঃ মোহসীন জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, শিল্প কারখানা খোলা থাকাতে গত বছরের তুলনায় এবার কম সংখ্যক মানুষ কর্মহীন হয়েছে।

About newsdesk

Check Also

নিখোঁজ এখলাসুর রহমান’র সন্ধান চাই! 

🕒 সিলেট ☰ সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *