১৫/০৯/২০২৬ ইং
Home / শিক্ষা / অন্যান্য / হেফাজতের ঢাকা মহানগর সভাপতি গ্রেফতার

হেফাজতের ঢাকা মহানগর সভাপতি গ্রেফতার

হেফাজতের ঢাকা মহানগর সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ১৭ই এপ্রিল বিকেলে রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, আল্লামা জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। এছাড়া সম্প্রতি দেশজুড়ে হেফাজত তাণ্ডবের ঘটনায় একাধিক মামলার আসামি তিনি।

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *