১১/১০/২০২৬ ইং
Home / অন্যান্য / কোভিডের সাথে সম্পর্ক স্নায়ুরোগের : গবেষণা

কোভিডের সাথে সম্পর্ক স্নায়ুরোগের : গবেষণা

প্রকাশিত: শনিবার, ২ই এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ

নিউজ ডেস্ক: তালাশটিভি টোয়েন্টিফোর ডটকম

করোনাভাইরাস মহামারীর প্রথম বছরে যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদের এক তৃতীয়াংশই স্নায়ুরোগে ভুগেছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘পেইন’ জার্নালে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে কোভিড আক্রান্তদের নিয়ে ৯০ দিন ধরে চালানো হয় এ গবেষণা। এতে গবেষণার আওতায় আনা হয় এক হাজার ৫৫৬ জন কোভিড রোগীকে।

খবরে জানানো হয়, কোভিড আক্রান্তদের প্রতি ৩ জনে প্রায় একজনই পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত হন। এটি এমন একটি শারীরিক জটিলতা যা স্বল্প ও দীর্ঘ সময় ধরে থাকতে পারে। এর ফলে শরীরে অবশতা অনুভূত হয় এবং আক্রান্ত ব্যক্তি দুর্বল হয়ে পড়ে। নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যথাও অনুভূত হয়।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক সিমন হারুটুনিয়ান বলেন, এইচআইভি’র মতো অনেক ভাইরাসজনিত রোগের কারণে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে দেখা যায়। এর কারণ, ভাইরাস নার্ভকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা গবেষণায় দেখেছি ৩০ শতাংশ কোভিড রোগীই নিউরোপ্যাথির সমস্যায় ভুগছে। তাদের ৬ থেকে ৭ শতাংশের মধ্যে এই উপসর্গ অন্তত ২ সপ্তাহ টিকে ছিল। কারো কারো ক্ষেত্রে সেটি ৯০ দিনেরও বেশি ছিল। তাই ধারণা করা হচ্ছে, কোভিড ভাইরাস হয়তো মানুষের পেরিফেরাল নার্ভকে ক্ষতিগ্রস্থ করতে সক্ষম।

সিমন আরো বলেন, কোনো ভাইরাস স্নায়ুরোগের ঝুঁকি বৃদ্ধি করে কিনা তা বুঝতে পারা অত্যন্ত জরুরী। এইডসের ক্ষেত্রে দেখা গেছে, আমরা বহু বছর বুঝতেই পারিনি এর সঙ্গে স্নায়ুরোগের সম্পর্ক রয়েছে।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেশ-বিদেশের সব খবর সবার আগে জানতে ভিজিট করুন- talashtv24.com

About newsdesk

Check Also

নিখোঁজ এখলাসুর রহমান’র সন্ধান চাই! 

🕒 সিলেট ☰ সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *