২৯/০৯/২০২৬ ইং
Home / আন্তর্জাতিক / সুযোগ পেলে আবারও বার্সেলোনায় ফিরতে চান মেসি!

সুযোগ পেলে আবারও বার্সেলোনায় ফিরতে চান মেসি!

সুযোগ পেলে আবারও বার্সেলোনায় ফিরতে চান মেসি!

প্রকাশিত: সোমবার, ৯ই আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ

সুমন বিশ্বাস (ফরিদপুর প্রতিনিধি) :

খেলাধুলা সংবাদ :
চোখের জলে বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। বিদায়ী সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন সুযোগ পেলে আবারও বার্সেলোনায় ফিরতে চান আর্জেন্টাইন এ সুপারস্টার। রোববার বিকেলে ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে মেসি বলেন, আশা করি, যে কোনোভাবেই হোক না কেন আগামীতে এখানে (বার্সায়) ফিরতে পারব। যেকোনো ভাবেই হোক না কেন, এখানে ফিরে অবদান রাখতে চাই। যে ক্লাবটি বিশ্বের সেরা হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, আমি সবসময় বিনয়ের সঙ্গে চলেছি। সবাইকে শ্রদ্ধা করেছি এবং এখানে যারা আছে, তাদের সঙ্গেও একই আচরণ করেছি। ক্লাবকে অনেক কিছু দেওয়ার বাইরেও আশা করি, এই অনুভূতিটুকু আমার সঙ্গে থাকবে। বার্সায় কাটানো নিজের মধুর স্মৃতি নিয়ে মেসি বলেন, অনেক সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছি। বাজে মুহূর্তও ছিল। এগুলোই আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছিল।

প্রথম যেদিন এখানে এসেছিলাম, সেই দিন থেকে শেষ পর্যন্ত আমি এই ক্লাব এবং এই জার্সির জন্য সবটুকু নিংড়ে দিয়েছি। কখনও ভাবিনি আমাকে এভাবে বিদায় বলতে হবে। মাঠ থেকে সবাইকে বিদায় বলতে পারলে ভালো লাগত। মেসি বলেন, বার্সায় কাটানো বছরগুলোয় পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ দিতে চাই। আমার প্রতি সবার ভালোবাসা সবসময় একইরকম ছিল এবং আমি ক্লাবের ভালোবাসা সবসময় উপলব্ধি করেছি।

About newsdesk

Check Also

চট্টগ্রাম লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের মনগড়া বিলে গ্রাহক ভোগান্তি চরমে!

🕒 অপরাধ ☰ বোধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক | নিউজ ডেস্ক- তালাশটিভি টোয়েন্টিফোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *