০৯/০৯/২০২৬ ইং
Home / জাতীয় / সেনা প্রধানের সঙ্গে বিমান প্রধানের বিদায়ী সাক্ষাৎ

সেনা প্রধানের সঙ্গে বিমান প্রধানের বিদায়ী সাক্ষাৎ

সেনা প্রধানের সঙ্গে বিমান প্রধানের বিদায়ী সাক্ষাৎ 

প্রকাশিত: বুধবার, ৯ই জুন ২০২১ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক:

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের বিদায়ী সাক্ষাত। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন।

বুধবার (৯ই জুন) সেনাবাহিনীর সদর দপ্তরে তাদের এই সাক্ষাত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, বিমান বাহিনী প্রধান সেনাবাহিনীর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। বিদায়ী বিমান বাহিনী প্রধান তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

এর আগে বিমানবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট। সে সময় তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আগামী ১২ই জুন বিমানবাহিনীর নতুন প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানের কাছে দায়িত্বভার হস্তান্তর করবেন।

About newsdesk

Check Also

এনসিটি ও লালদিয়ার চর ইজারার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ

🕒 জাতীয় ☰ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ 👤✒নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) | নিউজ ডেস্ক- তালাশটিভি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *